চাঁদাবাজির অভিযোগে খুলনায় পিস্তল-ককটেলসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর-২০২৬

জেলা প্রতিবেদক : খুলনা নগরীতে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১০টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানার রূপসা সেতুর নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলো- লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিল এলাকার মো. আল আমিন (২৩), রূপসা মডার্ন সীফুড এলাকার মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) ও রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময়ে ঘাটের মালিকদের কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে বিভিন্ন সময় তাদের ভয়ভীতিও দেখানো হতো। এসব অভিযোগ পেয়ে পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ১০টার দিকে রূপসা সেতুর উত্তর পাশে যায়। এ সময় গ্রেপ্তার আসামিরা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, রাতে ঘটনাস্থলে আমরা অভিযানে গিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বালুর মধ্যে পড়ে যান। পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×