চলতি বছরে সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

ঢাকা, ০২ মার্চ-২০২৫

এস.কে জামান : চলচ্চিত্র শিল্পকে প্রসারিত করতে এবং মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য সর্বোচ্চ ১২টি ও স্বল্পদৈর্ঘ্য সর্বোচ্চ ২০টি মিলিয়ে মোট ৩২টি চলচ্চিত্রকে অনুদান দিচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে সব শিল্পী ও কলাকুশলী, তবে, বিশেষ ভূমিকায় অংশগ্রহণের জন্য কোনো বিদেশি শিল্পী বা কলাকুশলীর প্রয়োজন হলে, মন্ত্রণালয়ের অনুমতিক্রমে সেই শিল্পী ও কলাকুশলী অংশ নিতে পারবেন। প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার ব্যক্তিরা কাহিনী জমা দিতে পারবেন।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাবের একটি মূলকপিসহ ১২ সেট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য একটি মূলকপিসহ ১২ সেট জমা দিতে হবে। প্রযোজকের আর্থিক সক্ষমতা অর্থাৎ প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা দশ ভাগ অর্থ তার ব্যাংক হিসাবে জমা আছে এ মর্মে প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদ এবং চলচ্চিত্র বিষয়ক সংগঠনের প্রত্যয়নপত্র (যদি থাকে) দাখিল করতে হবে। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রাপ্তির লক্ষ্যে গল্প, চিত্রনাট্য এবং চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আগামী ৭ এপ্রিল বিকাল ৪টার মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-২ শাখায় পৌছাতে হবে। এ সময়ের পরে কোন প্রস্তাব বা আবেদন গ্রহণ করা হবে না।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×