চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রফতানি কার্যক্রমে যুগান্তকারি পদক্ষেপ

ঢাকা, ০৪ মে-২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি : কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বন্ড সুবিধা প্রদানের মাধ্যমে রফতানি কার্যক্রমকে দ্রুততর করতে যুগান্তকারি পদক্ষেপ নেয়া হয়েছে।

একই সঙ্গে দেশে অধিক হারে রফতানিমুখী শিল্প স্থাপন ও এ-সংক্রান্ত তথ্য দ্রুত অনলাইনে পেতে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের নামে অনলাইন ভিত্তিক একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। মূলত: কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের আওতাধীন রফতানিমুখী শিল্পের বন্ড সুবিধা ব্যবহারকারিরা যাতে এই অনলাইন ব্যবহারের মাধ্যমে তাদের ফাইল চলাচলের অবস্থানসহ হালনাগাদ যাবতীয় তথ্য পেতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

বন্ড কমিশনারেটে অনলাইন ভিত্তিক ওয়েবসাইট চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলের রফতানিমুখী শিল্প উদ্যোক্তারা এখন এ সংক্রান্ত সব তথ্য নিজেদের অফিস ও বাসায় বসেই জানতে পারছেন।

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন বলেন, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশে যাতে রফতানিমুখী শিল্পের বিকাশ, রফতানি আয় বৃদ্ধি এবং এই খাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই লক্ষ্যে বন্ড কমিশনারেটের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারি নিরন্তর কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে কোন কাজে সমস্যা হলে প্রয়োজনে সরেজমিন পরিদর্শন অথবা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা হচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২০২৪ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২০৬ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১ হাজার ২০৮ কোটি ৮৫ লাখ টাকা। এ সময়ে বেশী রাজস্ব আয় হয় ২ কোটি ৮৫ লাখ টাকা। ২০২৩-২০২৪ অর্থ বছরের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এআইটি ও এটি ব্যতিত আদায় হয় ৮৭ কোটি ৬০ লাখ টাকা আর ২০২৪-২০২৫ অর্থ বছরের মার্চ মাসে এআইটি ও এটি ব্যতিত রাজস্ব আয় হয় ২৪ কোটি ৫ লাখ টাকা। এ ছাড়া শুল্ক ফাঁকির কয়েকটি ঘটনা উদাঘাটনের মাধ্যমে জরিমানাসহ আদায় করা হয় বিপুল অংকের রাজস্ব।

উল্লেখ্য, ২০১১ সালের ২ নভেম্বর পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট হিসেবে কাস্টমস বন্ড কমিশনারেট-চট্টগ্রামের যাত্রা শুরু হয়। রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি ও ব্যবহার তদারক করে এই সংস্থা।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×