ঢাকা, ০৪ মে-২০২৫
জেলা প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের খোলামুড়ায় অবৈধ তারের একটি কারখানায় অভিযান চালিয়ে দুইটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ ০৪ মে (রবিবার) এই অভিযান পরিচালিত হয়।
এ সময় কারখানাটির দুইটি সংযোগ উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়। ফলে মাসিক গ্যাস সাশ্রয় হবে প্রায় ১২০১৫.৩৯ ঘনমিটার এবং মাসিক সাশ্রয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। অভিযান পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো ধরনের দণ্ড আরোপ করা হয়নি।
অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


