চট্টগ্রামে ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি : গ্রেপ্তার ৪

ঢাকা, ২৩ ডিসেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আসকার দীঘি কাঁচাবাজারের গলির রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি (পশ্চিম) পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টাকায় কেনা ১টি রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। ২২ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে ও আনোয়ারায় অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. জসিম (৪৩), মোস্তাকিন হোসেন মিঠু (৪২), মো. সালাউদ্দিন (৩৮) ও মো. ইসমাইল (৩০)।

২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান। তিনি বলেন, গত ৫ ডিসেম্বর রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এসময় চোরেরা বাসা থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ১৬ ডিসেম্বর ভিকটিম পূরবী বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালী থানায় লিখিত এজাহার করেন। এরপর গোয়েন্দা পুলিশ ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং আশপাশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে দেখা যায়, ৩ থেকে ৪ জন লোক ওই বাসার আশপাশে ঘোরাঘুরি করছে।

উপ-পুলিশ কমিশনার বলেন, ২২ ডিসেম্বর পরিচালিত অভিযানে নগরীর টাইগারপাস এলাকা থেকে মো. জসিম ও মোস্তাকিন হোসেন মিঠুকে গ্রেপ্তার করা হয়। এরপর জসিমের দেয়া তথ্যে তার বাসা থেকে উদ্ধার করা হয় চুরির এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ। এদিন রাতে অভিযান চালিয়ে আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয় সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিনকে। সে স্বীকার করে চোরাই স্বর্ণ বিক্রি করে সে মোটরসাইকেল কিনেছে। পরে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয় একটি রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেল ও নগদ ৬০ হাজার টাকা। নগরীর নিউমার্কেট থেকে গ্রেপ্তার করা হয় মো. ইসমাইলকে। সে টেরীবাজার এলাকার একটি দোকানের ঠিকানা দেয়। পরে তাকে নিয়ে চোরাই স্বর্ণ উদ্ধার গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, মূলত মো. সালাউদ্দিন চুরির পরিকল্পনা করে এবং সেই মোতাবেক কাজ করে বাকিরা। জসিমকে একটি স্বর্ণের চেইন, একটি ল্যাপটপ ও নগদ ১৬ হাজার টাকা, মিঠুকে একটি চেইন ও নগদ ৪৫ হাজার টাকা এবং সালাউদ্দিন বাকি স্বর্ণ ও টাকা দিয়ে একটি রয়েল অ্যানফিল্ড মোটরসাইকেল কিনে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। চোরচক্রের পলাতক সদস্য ও চোরাই স্বর্ণ উদ্ধারে অভিযানে অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×