ঢাকা, ২৩ ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : সম্প্রতি দেশে ঘটে যাওয়া সংস্কৃতির ওপর সহিংস আক্রমণের প্রতিবাদে গানে গানে সংহতি-সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। আজ ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের শিল্পী ও বিভিন্নস্তরের মানুষ এক কাতারে সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করে সমবেত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘ও আমার দেশের মাটি’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান’, ‘মানুষ ছেড়ে খ্যাপা রে তুই’, ‘মানুষ হ’ মানুষ হ’, আবার তোরা মানুষ হ’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘হিমালয় থেকে সুন্দরবন’, ‘আমার প্রতিবাদের ভাষা’সহ আরও কয়েকটি গান পরিবেশন করেন।
গানে গানে ছায়ানটের এ সংহতি-সমাবেশে সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


