ঢাকা, ১৩ ডিসেম্বর-২০২৫
চট্টগ্রাম ব্যুরো চীফ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চট্টগ্রাম নগর ও উপজেলার ১৬টি সংসদীয় আসনে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। ১২ ডিসেম্বর (শুক্রবার) জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এক অফিস আদেশে তাদেরকে এই নিয়োগ দেন।
দায়িত্বপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সবাই যেন আচরণবিধি মেনে চলেন, সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। দায়িত্বপ্রাপ্ত এই ৪২ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকায় ১২ জন ও ১৫টি উপজেলায় ৩০ জন দায়িত্ব পালন করছেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা শুক্রবার থেকে তাদের দায়িত্ব পালন শুরু করেছেন, যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের দুই দিন পর।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


