‘গ্রীনফোর্স বাংলাদেশ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু আগামীকাল

ঢাকা, ২৭ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সচেতনতা ভিত্তিক সামাজিক প্লাটফর্ম ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’।

আগামীকাল ২৮ জুন (শনিবার) ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ বিষয়ে এই সংগঠনের সদর দপ্তর ঢাকায় Green Force Bangladesh এর চেয়ারম্যান মিকাইল রহমান-এর সভাপতিত্বে আজ ২৭ জুন (শুক্রবার) একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, Green Force Bangladesh এর ন্যাশনাল কো-অর্ডিনেটর ডাঃ এস এম হক, ডেপুটি কো-অর্ডিনেটর, অধ্যাপক জাহিদুল ইসলাম, খুলনা বিভাগের সেক্রেটারি মোঃ সুজাত কবির, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, এবং যুগ্ম সাধারন সম্পাদক সালাউদ্দিন মোল্লাসহ আরো অনেকে।

আগামীকাল শনিবার ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাগরিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং তরুণ সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে গ্রীনফোর্স বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীনফোর্স বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক প্লাটফর্ম, যার মূল উদ্দেশ্য হলো- সমাজে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি, সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণদের মাঝে নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগ্রত করা।

অনুষ্ঠানে একাধিক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং উদ্বুদ্ধমূলক সেশন অনুষ্ঠিত হবে। ‘সবুজ মানেই শুদ্ধতা’ এই স্লোগান নিয়ে গড়ে ওঠা সংগঠনটি বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা গঠন, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্রীন ফোর্স বাংলাদেশ এর কার্যক্রমে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে শিগগিরই দেশব্যাপী সদস্য সংগ্রহ ও সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করা হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×