ঢাকা, ২২ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের ময়মনসিংহ অঞ্চলের কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ সমিতি।
আজ ২২ ফেব্রুয়ারি দুপুরে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেনে সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ বিজয়ী ময়মনসিংহ অঞ্চলের ৮ কৃতি নারী ফুটবলারদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
সংবর্ধিত নারী ফুটবলাররা হলেন- তহুরা, কৃষ্ণা রানী সরকার, শিউলি, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মিলি আক্তার, সানজিদা আক্তার, মারিয়া।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এম এম আ. হালিম, সমিতির মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব নাসির উদ দৌলা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, বনভোজন কমিটির আহব্বায়ক মাহফিজুর রহমান বাবুল প্রমুখ।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


