ঢাকা, ০৬ জুন-২০২৬
জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বলৎকার চেষ্টার অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ০৫ জুন (শুক্রবার) সকালে সাঘাটা উপজেলার বোনারপাড়ার জামিয়া কওমি দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত রবিউল ইসলাম ওই মাদ্রাসার শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত শিক্ষক শুক্রবার সরকারি ছুটির দিনে মাদ্রাসায় কেউ না থাকার সুযোগে ওই ছাত্রকে ফোনে তার বাড়ি থেকে ডেকে আনে। পরে তাকে মাদ্রাসার অফিস কক্ষে ডেকে নিয়ে বলৎকার করার চেষ্টা করে। এ সময় ওই ছাত্রের সঙ্গে তার অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি চলে। পরে ছাত্রের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত রবিউকে হাতেনাতে আটক করে মাদ্রাসা কক্ষ থেকে বের করে গণধোলাই দেয়। এরপর তাকে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। মাদ্রাসাটি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ-সংলগ্ন এলাকায় অবস্থিত।
এই ঘটনায় সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আটক শিক্ষক রবিউলের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
Related News :

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী প...

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান

রংপুরে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ ২ পুলিশ সদস্য আটক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই : ইসি সানাউল্লাহ

সুখানপুকুরিতে ৩ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

চলন্ত বাসে শিশুর জন্ম : আজীবন বিনামূল্যে যাতায়াতের ঘোষণা

গোবিন্দগঞ্জে ৩ চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার


