গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ : সামাজিক ব্যবসার নতুন দৃষ্টান্ত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে ‘স্বজন ফাউন্ডেশন’। উপজেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই সামাজিক ব্যবসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।

উদ্বোধনী দিনে সকাল থেকেই নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, দিনমজুর ও অসচ্ছল পরিবারগুলো স্বল্প মূল্যে নিত্যপণ্য সংগ্রহ করতে ভিড় জমায়। বাজারমূল্যের তুলনায় কম দামে পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা।

এই কর্মসূচির আওতায় মোট দশটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে বিতরণ করা হচ্ছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে— আটা, ডাল, চিনি, লবণ, ছোলা, চিড়ে, খেজুর, ভোজ্যতেল, গুঁড়া সাবান ও টুথপেস্ট।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে এসব পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্নআয়ের মানুষ সহজেই প্রয়োজনীয় খাদ্য ও ব্যবহার্য সামগ্রী সংগ্রহ করতে পারে। তারা জানান, মাসে দুইবার উপজেলার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ‘স্বজন ফাউন্ডেশন’ এর প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদিকা হাফিজা খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

অতিথিরা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জন্য নিত্যপণ্যের দাম অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ ধরনের উদ্যোগ তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে।

‘স্বজন ফাউন্ডেশন’ জানায়, এটি শুধু একটি সাময়িক কর্মসূচি নয়; বরং সামাজিক ব্যবসার অংশ হিসেবে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তারা সামাজিক ব্যবসার আওতায় বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রেখেছে, যার মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যপণ্য সরবরাহ, সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ, সাশ্রয়ী মূল্যে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম।

‘স্বজন ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারিভাবে নিবন্ধনপ্রাপ্ত এই সংগঠনটি ২০১৫ সাল থেকে খুলনা জেলাজুড়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পণ্য নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এখানে কম দামে পণ্য পেয়ে তারা অনেকটা স্বস্তি অনুভব করছেন।

সংগঠনের কর্মকর্তারা জানান, দিঘলিয়া উপজেলার গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থাকতে এই জনহিতকর সেবাটি নিয়মিত চালু থাকবে এবং ভবিষ্যতে কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×