ঢাকা, ০৬ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজিজুল বারী হেলালকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দে ভাসছে স্থানীয় নেতাকর্মীরা।
এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ০৫ নভেম্বর (বুধবার) বিকেল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ব্যানারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত স্লোগান ও শুভেচ্ছা বার্তা স্থান পায়। খুলনা-৪ আসনে বিএনপি’র প্রার্থী আজিজুল বারী হেলালের মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।
বক্তরা বলেন, ‘তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দলে পরিণত হয়েছে। আজিজুল বারী হেলাল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রার্থিতা আমাদের প্রত্যেকের জন্য গর্বের।’
অনুষ্ঠানে বক্তরা আগামী নির্বাচনে বিএনপি’র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ‘আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’
অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত হয়, যা ছিল মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা অনুষ্ঠান- দলীয় প্রার্থী ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের উদ্দীপনা ও ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ।
উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মোল্লা খাইরুল ইসলাম, শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা মহিলা দলের নেত্রী এডভোকেট সেতারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিলের বক্তব্য রাখেন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ, সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, সেলিম মোড়ল,মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল, লিটন প্রমুখ।
এ সময় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


