খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান

ঢাকা, ২২ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের ঐচ্ছিক বরাদ্দের অনুদান ২১ জুলাই (মঙ্গলবার) দিঘলিয়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুদান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক প্রচার সম্পাদক খুলনা জেলা বিএনপি মো. ওয়াহিদুজ্জামান রানা,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন রেজা অপু, দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, মাসুম বিল্লাহ, খান আব্দুল কুদ্দুস, বেলায়েত মোল্লা, বুলবুল সিকদার, সোহেল শেখ, আশরাফুল, রাজ্জাক মীর, আলামিন শেখ, মো. হাসান আলী, মো. হানিফ মোল্লা, মো. সোহেল রানা, মো. পলাশ মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় গাজীরহাট মহাশ্মশানকে ১ লাখ টাকা, কামারগাতি মহাশ্মশানকে ১ লাখ টাকা, মোড়লপাড়া আল-আফসার জামে মসজিদকে ১ লাখ টাকা, সেনহাটি উত্তর চন্দনী মহল বাইতুস সালাম জামে মসজিদকে ১ লাখ টাকা এবং চন্দনী মহল মধ্যমপাড়া মোসলেমিয়া জামে মসজিদকে ১ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সংসদ সদস্য আজিজুল বারী হেলালের এ ধরনের সহায়তা এলাকার উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×