খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

ঢাকা, ০৬ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন।

আজ ০৬ নভেম্বর (শুক্রবার) খুলনা রেলওয়ে স্টেশনে সংগঠনটির উদ্যোগে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার খান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঊষার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, হাসনাত তাইম, সজীব তালুকদার, মো. শাহরিয়ার ইমন, অরণ্য সরদার, মো. আল-আমিন খান, মো. সাহেদ খান, সোহাগ বাবু, অহিদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে শাহরিয়ার খান সংগঠনের এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related News :

হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

খুলনায় মাছের ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

খুলনায় মাছের ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে স্থানীয় সরকার প্রতিনিধিদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সুন্দরবনকে দস্যুমুক্ত করার  দাবিতে কয়রায় মানববন্ধন

সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে কয়রায় মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে দিঘলিয়ায় বিএনপির আনন্দ মিছিল ও পথসভা

কয়রায় সামসের সিড প্রকল্পের  ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

কয়রায় সামসের সিড প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×