ঢাকা, ১৬ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো প্রধান) : আগামীকাল ১৭ জুন (মঙ্গলবার) খুলনা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
নবাগত শিক্ষার্থীদের একজন অভিভাবকসহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া, একই দিনে ক্লাস রুটিন অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী খুলনা মেডিকেল কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এস.এম সুলতান অডিটরিয়ামে সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত জুম প্লাটফর্মে এবং সকাল সাড়ে ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত সরাসরি অনুষ্ঠিত হবে।
এছাড়াও শিক্ষার্থীদের পরিচিতি সভা ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে তাঁদের অভিভাবকসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


