ঢাকা, ১৬ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ‘খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব’ কার্যনির্বাহী কমিটির সভা আজ ১৬ জুন (সোমবার) বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় শ্যূটিং ক্লাবের সভাপতি পুলিশ কমিশনার উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়াও কার্যনির্বাহী কমিটির সভায় ক্লাবের আর্থিক তহবিল বৃদ্ধি, এবং ক্লাবের অফিস ও নতুন শ্যূটিং রেঞ্জ উদ্বোধন, আইডি কার্ড প্রদান করাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং সবার মতামতের ভিত্তিতে ক্লাবের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় শ্যূটিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার আলী বাবু-সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


