ঢাকা, ১১ জুলাই-২০২৬
খুলনা ব্যুরো চীফ : খুলনা বিভাগীয় শিশু হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ০৯ জুলাই (বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি শিশু হাসপাতালকে সরকার কর্তৃক ‘বিশেষায়িত হাসপাতাল’ হিসেবে ঘোষণা করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খুলনা ছাড়াও বিশেষায়িত ঘোষিত অন্য চারটি হাসপাতাল হলো- রংপুর শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল, রাজশাহী শিশু হাসপাতাল এবং বরিশাল শিশু হাসপাতাল। এ বিষয়ে সরকারকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান বাসস’কে বলেন, এই আনুষ্ঠানিক ঘোষণার ফলে খুলনা অঞ্চলের অবহেলিত ও সাধারণ পরিবারের শিশুদের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো। হাসপাতালটিতে এখন থেকে আধুনিক যন্ত্রপাতি, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল পদায়নের পথ সুগম হবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশু স্বাস্থ্যসেবার মানকে আরও উন্নত ও গতিশীল করে তুলবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


