ঢাকা, ১৯ মার্চ-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ১৯ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১টায় খুলনা জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি সরদার বাদশা ও সাধারণ সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। এসময় খুলনাকে নিরাপদ, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতারা বলেন, খুলনা মহানগরী দিন দিন জনবহুল হয়ে উঠছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে খুলনা জেলা পরিষদের সেবার মান আরও উন্নত হবে এবং একটি আধুনিক ও নিরাপদ খুলনা গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী সংগঠনের শুভেচ্ছা গ্রহণ করে বলেন, ‘খুলনাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে জেলা পরিষদ একা কাজ করতে পারবে না। এ জন্য নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।’ তিনি আরও জানান, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ‘নিরাপদ খুলনা চাই’ একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে দুর্নীতি, ঘুষ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, ভেজাল খাদ্য ও অবৈধ মজুদসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করে আসছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সহযোগিতা করে যাচ্ছে সংগঠনটি।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই খুলনার সার্বিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুর রহমান, সরদার আবু তাহের, খান আশরাফুল আলম নান্নু, মাহমুদ আলম লোটাস, এস এম মনোয়ার হোসেন লাভলু, সহ-সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এস কে রানা, প্রচার সম্পাদক আব্দুল আলিম, শিল্প ও বন্দর বিষয়ক সম্পাদক মো. তৈয়ব আলী, মো. শওকত আলী, সুমাইয়া খাতুনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


