ঢাকা, ১১ ফেব্রুয়ারী-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী সর্বদা তৎপর রয়েছে। এরই মধ্যে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে দিঘলিয়া উপজেলাতেও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার যৌথ বাহিনী উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন যৌথ বাহিনীর দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নেভির লেফটেন্যান্ট কমান্ডার সারোয়ার হোসাইন এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। এলাকাবাসী আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর নব উদ্যমে শুরু করা এই কার্যক্রমকে সাধুবাদ জানান।
চলমান অপারেশনের মাধ্যমে যৌথ বহিনী ও জনতা মিলে খুলনার দিঘলিয়া উপজেলাকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, জুয়া, কিশোর গ্যাং মুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান যৌথবাহিনীর কর্মকর্তা বৃন্দ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


