খুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা, ২০ ফেব্রুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অবৈধ সিন্ডিকেট, মজুদদারি ও কৃত্রিম সংকটের প্রতিবাদে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ১২টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অ্যাড. মো. বাবুল হাওলাদার। নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক ও আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা, সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, সিনিয়র আইনজীবী অ্যাড. এস এম মনিরুজ্জামান, সাংবাদিক ওয়াহিদ মুরাদ, নিরাপদ খুলনা চাই এর সভাপতি সরদার বাদশা, সমাজসেবক হুসাইন মাহমুদ বাচ্চু, খুলনা মহানগর যুব ইউনিয়নের সভাপতি সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সতেচন নাগরিক সমাজের শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, শাহীন হাওলাদার, উন্নয়ন সংগঠক মোসলেহ উদ্দিন তুহিন, এস কে রানা আহমেদ প্রমুখ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। তাই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি অসাধু সিন্ডিকেট বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এর সঙ্গে মজুদদারি ও সরবরাহে কারসাজিও যুক্ত থাকে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তারা বলেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।

কর্মসূচি থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন- রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, বাজারে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া, মজুদদারি ও কৃত্রিম সংকট বন্ধ করা, গোঁয়েন্দা নজরদারি জোরদার করা, ভোক্তাদের স্বার্থে সরকারের কার্যকর পদক্ষেপ নিশ্চিত করা।

আয়োজকরা বলেন, শুধু সরকারের উদ্যোগ নয়, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার রক্ষা সম্ভব। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×