ঢাকা, ৩০ মার্চ-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা নগরীতে জ্বালানি তেল বিক্রিতে পরিমাপে গড়মিলের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নগরীর খুলনা বাইপাস সড়কের আকন ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল সরবরাহের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ২৯ মার্চ (রবিবার) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে এ অনিয়ম ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপেন সাধন রনি।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। এ সময় পরীক্ষামূলকভাবে ১০ লিটার তেল পরিমাপ করে দেখা যায়, সেখানে প্রায় ৮২০ গ্রাম ঘাটতি রয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানানো হয়, জ্বালানি তেল বিক্রিতে এ ধরনের কারচুপি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালে ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


