ঢাকা, ০৫ আগস্ট-২০২৬
খুলনা ব্যুরো প্রধান : খুলনা নগরীতে মিতা (১৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। ০৫ আগস্ট (বুধবার) সকাল ৯টার দিকে খানজাহান আলী থানার ৬ নম্বর ওয়ার্ডের গিলাতলা গফফার ফুড মোড় এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো—গৃহবধূর স্বামী মাজহার ও শ্বশুর বাবা সাইফুল ইসলাম।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাইফুল ইসলামের পুত্রবধূ ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল। ঘটনাটি নিয়ে এলাকার মানুষের মধ্যে গুঞ্জন শুনতে পেয়ে তার স্বামী ও শ্বশুরকে থানায় আনা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


