ঢাকা, ৩০ জুলাই-২০২৬
খুলনা ব্যুরো চীফ : নগরীর হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে লেক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। বুধবার বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বৃহস্পতিবার সকালে লেকে মরদেহ পাওয়ার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সোয়েব সাঁতার জানপশভ না। পানি দেখে সাঁতার কাটার জন্য লেকে নামতে গিয়ে সে পা পিছলে পড়ে যায়। এরপর পানিতে ডুবে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


