ঢাকা, ০২ এপ্রিল-২০২৬
খুলনা ব্যুরো চীফ : জেলায় ইমাম প্রশিক্ষণ একাডেমি খুলনা কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৬১১তম রিফ্রেসার্স কোর্সের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১ টায় নগরীর বয়রাস্থ্ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
ইমাম প্রশিক্ষণ একাডেমির খুলনার উপ-পরিচালক এ বি এম তবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার।
প্রধান অতিথি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, সাধারণ মানুষ পুলিশের চেয়ে আলেমদের কথা বেশি গুরুত্ব দিয়ে শোনেন, কারণ সেখানে থাকে বিশ্বাস, ভালোবাসা ও আস্থা। তিনি খুতবায় কোরআন-হাদিসের পাশাপাশি সমসাময়িক সামাজিক সমস্যা, ন্যায়বিচার, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধ তুলে ধরার পরামর্শ দেন। এতে মানুষ সচেতন হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরো বলেন, মাদক একটি পরিবার, সমাজ এমনকি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মসজিদের খুতবা ও ওয়াজ মাহফিলে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক এবং এ থেকে দূরে থাকার বিষয়ে মানুষকে সচেতন করতে আলেমদের এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে সঠিক পথে রাখার ক্ষেত্রে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


