ঢাকা, ১২ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলায় ২০২৬ সালের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বার্ষিক নবায়ন আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হবে। উক্ত লাইসেন্স নবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। আজ ১২ নভেম্বর (বুধবার) খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর এবং কয়রা উপজেলার ২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত যথাক্রমে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
মেট্রোপলিটন থানা সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা এলাকার নবায়ন ১ ও ২ ডিসেম্বর, খুলনা সদর ও খালিশপুর থানা এলাকার নবায়ন ৩ ও ৪ ডিসেম্বর ইমরান হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকার নবায়ন ৭ ও ৮ ডিসেম্বর দীপেন সাধক রনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
রূপসা উপজেলা ৯ ডিসেম্বর, তেরখাদা উপজেলা ১০ ডিসেম্বর, দিঘলিয়া উপজেলা ১১ ডিসেম্বর ও ফুলতলা উপজেলা ১৪ ডিসেম্বর তারিখে মো. আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
ডুমুরিয়া উপজেলা ১৫ ডিসেম্বর, বটিয়াঘাটা উপজেলা ১৮ ডিসেম্বর এবং দাকোপ উপজেলার ২১ ডিসেম্বর, প্রিয়াংকা রানী কুন্ডু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ২২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ নাজমুস সাকিব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
এছাড়া ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ উম্মে সালমা খানুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


