খুলনায় অবৈধ অস্ত্র তৈরীর কারখানার সন্ধান : গ্রেফতার ৩

ঢাকা, ১৩ ডিসেম্বর-২০২৫

খুলনা ব্যুরো চীফ : খুলনার মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র বানানোর কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এসময় তিনজনকে আটক করাও হয়েছে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ১৩ ডিসেম্বর (শনিবার) রাত আনুমানিক সাড়ে সাতটায় মহানগরীর জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের গলিতে অভিযান চালায় পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কারখানা থেকে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০/৩৫ টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, কর্মচারী শহিদুল ও আকবর আলীকে আটক করা হয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম বলেন, অস্ত্র আইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিনা অনুমতিতে অস্ত্র তৈরি কিংবা কোন পার্টস সংযোজন বিয়োজনের কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে অস্ত্র এবং অস্ত্রের বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গায় জোড়াগেট থেকে যাচ্ছে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিলো। আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×