ঢাকা, ১৬ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা নগরীর সোনাডাঙ্গায় আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্রে আঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ১৬ নভেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন স্থানীয় বাসিন্দা মনা মুন্সির ছেলে।
পুলিশ জানায়, করিমনগরের ইলোরা বেগমের বাড়ির ভাড়াটিয়া হিসেবে আলাউদ্দিন গত কয়েক বছর ধরে ওই এলাকায় বসবাস করছিলেন। ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে ঘরের সিঁড়ির বারান্দায় বসেছিলেন। ঠিক তখনই ৬–৭ জন দুর্বৃত্ত হঠাৎ বাড়ির ভেতরে ঢুকে প্রথমে তার সঙ্গে কথাবার্তা শুরু করে। কিছুক্ষণ পর তারা অতর্কিতভাবে গুলি ছোড়ে। দুটি গুলি আলাউদ্দিনের বুক ও পেটে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে নিশ্চিত মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিআইডিকে অবহিত করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত এসআই সুমন হাওলাদার। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এসআই সুমন জানান, নিহত আলাউদ্দিনের বিরুদ্ধে পূর্বে মাদক কারবারের একাধিক অভিযোগ ছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর মাত্র ১০ দিন আগে তিনি জামিনে মুক্তি পান এবং মুক্তির পর দিনমজুর হিসেবে কাজ করছিলেন। তবে কে বা কারা এবং কোন কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে-তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


