ঢাকা, ১০ জানুয়ারি-২০২৬
খুলনা ব্যুরো চীফ : খুলনা জেলার রূপসা নদীতে পড়ে রাফি (১০) নামে একজন স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ০৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে কাঠ বোঝাই নৌকা থেকে নদীতে পড়ে যায় সে। রাফি খুলনা জেলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। রাফির সন্ধান মেলাতে নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে নৌ পুলিশ।
স্থানীয়রা জানান, রাফি নগরীর রূপসা ষ্টান্ড এলাকার ডা. আলতাফ আলী লেনের এ্যাড. শাহাজাহানের বাড়ির ভাড়াটিয়া মো. রফিক শেখের ছেলে। শুক্রবার বিকেলে নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর পর সে বন্ধুদের সঙ্গে লবণচরা রোডস্থ ১৩ গোলার পেছনে কাঠ বোঝাই নৌকায় উঠে বন্ধুদের সঙ্গে খেলতে থাকে। একপর্যায়ে সে নৌকা থেকে পড়ে যায়। নদীতে অনেক স্রোত থাকায় তাকে নদী থেকে উদ্ধার করা যায়নি।
নিখোঁজ রাফির মামা করিম জানায়, বিকেল থেকে রাত পর্যন্ত ট্রলারযোগে নদীর বিভিন্ন স্থানে খোঁজ করেছি। কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে সকালে রূপসা নৌ ফাঁড়িকে খবর দেওয়া হলে তারা আমাদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু আজ দুপুর পর্যন্ত নদীর কোথাও তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, খবর পাওয়ার পর নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবরিরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার কাজে বিভিন্ন স্থানে ট্রলার নিয়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


