খুলনার পিএমজি কমপ্লেক্সের অভ্যন্তরে বৃক্ষ নিধনের প্রতিবাদে বাপা’র মানববন্ধন

ঢাকা, ১১ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা মহানগরীর বয়রাস্থ বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় বনবিভাগের অনুমতি ছাড়া বৃক্ষ নিধনের প্রতিবাদে ১১ মে (সোমবার) সকালে পিএমজি কার্যালয় চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা আয়োজিত এ মানব বন্ধন থেকে গাছ কাটার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, যেখানে সরকার পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর জোর দিয়েছে সেখানে গাছ কেটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর সাথে যারা জড়িত তাদের মুখোশ উম্মোচন জরুরি বলেও বক্তারা মন্তব্য করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং বাপা’র নির্বাহী সদস্য এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম।

বক্তৃতা করেন, সিপিবি নেতা মো. মিজানুর রহমান বাবু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ বেলার খুলনার সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফ ইউজের) সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এনসিপি নেতা আহম্মেদ হামীম রাহাত, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক গবেষক বাহালুল আলম, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহাবুব আলম বাদশা, উন্নয়ন সংগঠক কবি নাজমুল তারেক তুষার, মহানগর বিএনপি’র নেতা সাজ্জাদ আহসান পরাগ, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কনা, আব্দুল করিম, সাংবাদিক ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদার, উন্নয়ন সংগঠক রাকিব ফারাজি, ১৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোস্তফা কামাল, বিএনপি নেতা পরাগ আলম, তুষার আলম, আনিসুর রহমান খান, ইব্রাহিম খলিল, ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নিরাপদ খুলনা চাই এর সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×