ঢাকা, ১১ ডিসেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করতে খুলনা জেলার দিঘলিয়ায় অনুষ্ঠিত হলো সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টা ৩০ মিনিটে দিঘলিয়ার সেনহাটী বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ। তিনি বলেন, ‘বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়—এটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি—সবাইকে সমানভাবে দায়িত্ব নিতে হবে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, আইনগত ঝুঁকি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
কর্মশালায় আরও বক্তব্য দেন সেনহাটী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মল্লিক, মহিলা ইউপি সদস্য আলেয়া পারভীন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা নূর আলম, ক্যাম্প ইনচার্জ আজগর আলী, নিকাহ রেজিস্টার মাওলানা আব্দুল কাদের, এবং স্থানীয় পুরোহিত দিলিপ আচার্য্য। বক্তারা বলেন, বাল্যবিবাহ নিধনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বাল্যবিবাহের অনিয়ম ও ক্ষতি তুলে ধরেন।
স্থানীয় যুব সমাজের প্রতিনিধিসহ অন্যান্য বক্তারা সমাজে সচেতনতা বাড়াতে স্কুল–কলেজ পর্যায়ে নিয়মিত আলোচনা, পরিবারে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সেনহাটী বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ করেন এবং নিজ পরিবার ও সমাজে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজনের মাধ্যমে দিঘলিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


