খুলনার দিঘলিয়ার আসামি শাওন বিদেশে, আদালতে জামিন নিলেন অন্য ‘শাওন’

ঢাকা, ০৪ অক্টোবর-২০২৬

জেলা প্রতিবেদক : খুলনার দিঘলিয়া উপজেলার ফিরোজ আলম শাওন মারামারি মামলার আসামি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছেন তিনি। তবে আসামি শাওন কোরিয়ায় থাকলেও আদালতে অন্য একজনকে ‘শাওন’ সাজিয়ে হাজির করা হয়েছে। গত ১৫ মার্চ ওই ব্যক্তিকে দিয়েই নিয়েছেন জামিন। তবে চার মাসের মধ্যেই প্রকাশ পায় আদালতে আসামি বদলের এই জালিয়াতি। ঘটনা জানাজানির পর কাঠগড়ায় আসামি শাওন ও তার আইনজীবী শাহজাহান আলী। তাদের বিরুদ্ধে মামলা করেছেন খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক ফাতেমা জান্নাত। ০৩ অক্টোবর (শনিবার) রাতে পুলিশ ওই মামলায় ফিরোজ আলম শাওনের ভাই ফেরদৌস আলম সেতুকে গ্রেপ্তার করেছে। আজ ০৪ অক্টোবর (রবিবার) তাকে কারাগারে পাঠানো হয়েছে। সেতুকে গ্রেপ্তারের পরেই জামিন জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে। এর আগে গত ৬ আগস্ট এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ১৫ মার্চ রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি বরইতলা ঘাট এলাকার তরিকুল আমিনকে মারধর করেন প্রতিবেশী ফিরোজ আলম শাওন ও তার স্বজনরা। এ ঘটনায় তরিকুল আমিন বাদী হয়ে শাওনসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য দিঘলিয়া থানাকে নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও দিঘলিয়া থানার এসআই জামিল হোসেন গত বছরের ২৩ সেপ্টেম্বর শুধু ফিরোজ আলম শাওনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিঘলিয়ায় মামলার সাক্ষ্য গ্রহণ চলছে।

তরিকুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন বলেন, আদালত চার্জ গঠনের দিন ধার্য করলে আমরা জানতে পারি চলতি বছরের ১৬ মার্চ আসামি জামিন নিয়েছেন। তখন বাদী জানান, আসামি তো দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন। এর মধ্যে তিনি দেশে আসেনি। বিষয়টি আদালতকে জানানো হয়। তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফাতেমা জান্নাত বিষয়টি তদন্ত করে জামিন জালিয়াতির প্রমাণ পান।

গত ২২ জুলাই খুলনার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠানো প্রতিবেদনে ফাতেমা জান্নাত উল্লেখ করেন, আমার আদালতে সিআর ৬৩/২০২৫ (দিঘলিয়া) মামলার আসামি ফিরোজ আলম শাওন গত ১৬ মার্চ অ্যাডভোকেট শাহজাহান আলীর ওকালতনামা দিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। অপরাধ জামিনযোগ্য হওয়ায় আসামি ফিরোজ আলম শাওনকে ১০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করা হয়। গত ২৩ এপ্রিল বাদি তরিকুল আমিন আবেদন করেন যে আসামি প্রবাসে থেকে ভুয়া ব্যক্তি সাজিয়ে জামিন নিয়েছেন। পরবর্তীতে ২৭ এপ্রিল আসামির কৌঁসুলি সরদার শাহজাহান আলী ভিন্ন লোককে আসামি সাজিয়ে জামিন নেওয়ায় ওকালতনামা প্রত্যাহার করতে চান।

প্রতিবেদনে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, আসামি ফিরোজ আলম শাওন দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে ভুয়া ব্যক্তিকে প্রদর্শন করে জামিন নিয়েছেন। প্রতারণার আশ্রয় নিয়ে জামিন নেওয়ার অপরাধের সঙ্গে ব্যক্তি, আইনজীবী, আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত আছে বলে আদালতের নিকট প্রতীয়মান হয়। এই ঘটনার সঙ্গে জড়িত আইনজীবী সরদার শাহজাহান আলী, আসামি ফিরোজ আলম শাওন ও অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাদের বিরুদ্ধে মামলা করার অনুমতি চান। পরে ২ আগস্ট আদালত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করতে খুলনা সদর থানার ওসিকে নির্দেশ দেন এবং ৬ আগস্ট ফিরোজ আলম শাওনকে প্রধান এবং আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান আলীকে দ্বিতীয় আসামি করে সদর থানায় মামলা রেকর্ড করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই মেহেদী হাসান খান জানান, মামলার মূল আসামি শাওন দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ায় বসবাস করেন। গত বছর দেশে এসে মারামারির ঘটনায় জড়ান। মামলার পর তিনি আবার দক্ষিণ কোরিয়ায় চলে যান। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে ভুয়া ব্যক্তিকে প্রদর্শন করে জামিন নেওয়া হয়। এ ঘটনার তার ভাই ফেরদৌস আলম সেতুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×