খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা, ১১ মে-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : বৈষম্যহীন মানবিক উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করতে হবে বলেছেন- খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। আমরা গনতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতা নির্বাচন করছি কাউন্সিলের মাধ্যমে, এতে করে সঠিক নেতা নির্বাচিত হচ্ছে।

১০ মে (শনিবার) বিকালে সেনহাটি বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

এসময় বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অসিত কুমার সাহা, এনামুল হক সজল।

এর আগে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু।

সেনহাটি ইউনিয়ন বিএনপি’র আহবায়ক শেখ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য, সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে গত ৬ মে দিঘলিয়া উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এতে সভাপতি পদে একমাত্র শেখ মোসলেম উদ্দিন নমিনেশন ফরম ক্রয় করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সেকারণে আজ শুধুমাত্র সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সেনহাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৫১ জন করে মোট ৪৫৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে নির্বাচনে ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে খন্দকার ফারুক হোসেন মোরগ প্রতিকে পেয়েছেন ২৮৬ ভোট, শেখ মোহাম্মাদ আলী মিন্টু তালা প্রতিকে পেয়েছেন ১১০ ভোট এবং দেলোয়ার হোসেন মাছ প্রতিকে পেয়েছেন ১৪ ভোট। অধিক সংখ্যক ভোট পেয়ে খন্দকার ফারুক হোসেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×