ঢাকা, ০৩ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইডিপি)-এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দিঘলিয়া উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ০৩ আগস্ট-২০২৫ (রবিবার) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলার ২০২২ এবং ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সেরা ৩৬ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষার্থী সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবদুল জব্বার, অধ্যক্ষ, সরকারি এম এ মজিদ কলেজ এবং এস এম ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার, খুলনা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেওয়া হয়। শিক্ষা উন্নয়নে এমন উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, খুলনা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


