খুলনার দিঘলিয়ায় স্কাউটের কাব পারদর্শিতা ব্যাজ ও পি.এল কোর্স অনুষ্ঠিত

ঢাকা, ১৯ ডিসেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ স্কাউটের অর্থায়নে এবং খুলনা জেলা স্কাউটের ব্যবস্থাপনায় খুলনার দিঘলিয়া উপজেলায় কাব পারদর্শিতা ব্যাজ কোর্স ও পি.এল (প্যাট্রোল লিডার) কোর্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়।

দিঘলিয়ার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কাব পারদর্শিতা ব্যাজ কোর্স চলে ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত। অপরদিকে পি.এল কোর্স অনুষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ দুটি প্রশিক্ষণ কোর্সে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত স্কাউট লিডার ও কাব স্কাউটরা অংশগ্রহণ করেন।

কাব পারদর্শিতা ব্যাজ কোর্সের কোর্স লিডারের দায়িত্ব পালন করেন মোঃ হুমায়ুন কবির বাবুল। পি.এল কোর্সের কোর্স লিডার ছিলেন শেখ মোঃ ফরহাদ হোসেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের স্কাউটিং-এর মৌলিক জ্ঞান, নেতৃত্ব গুণাবলি, শৃঙ্খলা, দলগত কাজ ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৪টা ০০ মিনিটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উভয় কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন মোঃ লতিফ উদ্দিন, লিডার ট্রেনার ও আঞ্চলিক পরিচালক, খুলনা অঞ্চল। তিনি তার বক্তব্যে বলেন, স্কাউটিং কার্যক্রম তরুণ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কোর্সের অংশ হিসেবে ১৮ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মহা তাবু জলসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন। তিনি বলেন, স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, যা একটি উন্নত সমাজ গঠনে অপরিহার্য।

মহা তাবু জলসা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকার সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক উপ-কমিশনার মোঃ হুমায়ুন কবির বাবুল, বাংলাদেশ স্কাউট খুলনা জেলার সম্পাদক দেব দুলাল, বাংলাদেশ স্কাউট খুলনা মেট্রোর সম্পাদক শেখ সিরাজ হোসেন এবং স্কাউট কমিশনার, বাংলাদেশ স্কাউট দিঘলিয়াসহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউট খুলনা জেলার সহকারী কমিশনার মেহেদী হাসান। পুরো প্রশিক্ষণকালজুড়ে বিভিন্ন শিক্ষামূলক সেশন, ক্যাম্পফায়ার, দলীয় কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল স্কাউট লিডার হিসেবে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×