ঢাকা, ২৬ মার্চ-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার দিঘলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয় ২৬ মার্চ (বুধবার) প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সকাল ৮টায় শহীদ বেদীতে সকল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। একই সময়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, দিঘলিয়া থানা পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, উপজেলা স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্প স্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়াস্হ গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, এবং থানা প্রশাসন। সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলা মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, বিএনসিসি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসন এর সঙ্গে সুধীজনদের একটি প্রীতি ফুটবল খেলা হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়।
এর পূর্বে ১৯ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে সকল খেলায় বিজয়ীদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম পুরস্কার বিতরণ করেন।

মাঠ পর্যায়ের কর্মসূচি শেষে উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্ব এবং সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ এবং আরো অনেক সুধীজন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর


