ঢাকা, ২৬ মার্চ-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ডিশ ব্যবসায়ী সুমনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ২০ মার্চ রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বি পার্কের পূর্বদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ডিশ ব্যবসায়ী সুমনকে। এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মৌসুমী আক্তার।
পরে ২৫ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি দল সুমন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুজনসহ মূলহোতাকে গ্রেফতার করে।
এ বিষয়ে আজ ২৬ মার্চ (বুধবার) উত্তরা র্যাব-১ এর কার্যালয়ে লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম (অধিনায়ক র্যাব-১) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


