ঢাকা, ২৪ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা। ২৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪ টায় দিঘলিয়া উপজেলা পরিষদের মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক ও বালিকা দুই বিভাগেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাস পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক খান জুলফিকার আলী জুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ. রকিব মল্লিক, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বালিকাদের খেলায় ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার আপ হয়েছে পানিগাতী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালকদের খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার আপ হয়েছে লাখো হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন তালুকদার তকদির হোসেন, মো. নাজমুল হোসেন এবং রোমেল বায়জিদ। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে ওঠে।
আয়োজকরা জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পুরো আয়োজন ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ-উচ্ছ্বাস, যা দিঘলিয়ার ক্রীড়াঙ্গনে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


