ঢাকা, ২৫ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় প্রতারক চক্রের প্রধান পল্লব সাহা সহ ৭ সদস্যকে ২৫ ফেব্রুয়ারি (বুধবার) স্থানীয় জনতা আটক করে উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র মো. হারুন অর রশিদকে অবহিত করেন । তিনি প্রতারকদের পুলিশে সোপর্দ করতে বলেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কেটলা এলাকায় টিসিবির পণ্য প্রদানের প্রলোভন দিয়ে প্রতারক চক্রের ৭ সদস্য স্থানীয়দের নিকট থেকে জাতীয় পরিচয় পত্র ও মোবাইল নাম্বার সংগ্রহ করেছেন।
গাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন বিশ্বাসের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের জন্য প্রতারক চক্রের সদস্যরা হাজির হয়ে টিসিবি ১১০০ টাকা মূল্যের পণ্য ৪৫০ টাকায় প্রদান করার প্রলোভন দেখিয়ে এন আইডি কার্ড ও মোবাইল নাম্বার চাইলে বিষয়টি সামনে আসে এবং উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ কে বিষয়টি জানালে প্রতারকদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশনা প্রদান করেন এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতারক চক্রের সদস্যদের ১৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ বলেন, বর্তমানে প্রতারক চক্রের সদস্যরা গ্রামের সহজ-সরল মানুষদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে।
প্রতারক চক্রের সদস্যদের প্রতারনা থেকে রক্ষার জন্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের স্থানীয় জনগণকে সচেতন করতে হবে বলে জানিয়েছেন। পাশাপাশি প্রতারণা সহ কোন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড যা আইন-শৃঙ্খলা অবনতি ঘটে এমন বিষয় সামনে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়েছেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


