ঢাকা, ২৪ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া, খুলনার আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা- কর্মচারী, কৃষক-কৃষাণী, ফলচাষি, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও উদ্যোক্তারা দেশীয় ও বিদেশি নানা জাতের ফল প্রদর্শন করেন। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টা, আনারস, জামরুলসহ বিভিন্ন মৌসুমি ফলের সমাহারে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। দর্শনার্থীরা বিভিন্ন ফলের জাত, উৎপাদন পদ্ধতি এবং সংরক্ষণ কৌশল সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুজন দাস গুপ্ত বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ফল সংরক্ষণ ও অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলের গাছ রোপণের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ফল চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মেলা কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ফল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে ফল চাষ, পরিচর্যা, রোগবালাই দমন এবং ফল সংরক্ষণ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। মেলাটি কৃষক, ফলচাষি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


