খুলনার দিঘলিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ঢাকা, ১২ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়।

দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজসেবা অফিসার মো. সোহাগ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান এবং সোনালী ব্যাংক দিঘলিয়া শাখার ব্যবস্থাপক মিয়া রফিকুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ও সফল উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন সাহেদ বিন জাহিদ, পাপিয়া সুলতানা এবং আকিব হোসেন। বক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ তাদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এবং স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘যুব সমাজই দেশের ভবিষ্যৎ। সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে হবে। পাশাপাশি দেশ উন্নয়নে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অর্থনৈতিকভাবে শক্তিশালী যুবসমাজই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে পারে।’

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং যুবসমাজকে নৈতিকতা, দায়িত্ববোধ ও সৃজনশীলতার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Related News :

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×