খুলনার দিঘলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

ঢাকা, ২০ জুন-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে কৃষকদের উদ্বুদ্ধ করতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন (শুক্রবার) বিকেলে দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়ার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচি বিশ্বব্যাংক ও আইএফএডির সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল। তিনি বলেন, দেশের কৃষিকে আরও লাভজনক, আধুনিক ও টেকসই খাতে পরিণত করতে প্রযুক্তিনির্ভর চাষাবাদ, কৃষকদের ধারাবাহিক প্রশিক্ষণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি উন্নয়নে অবদানের কথা তুলে ধরে বলেন, তিনি দেশের কৃষক ও গ্রামীণ উন্নয়নের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং নিজেও কোদাল হাতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেন, ‘তারেক জিয়ার বিএনপি দুর্নীতিমুক্ত উন্নয়নের বিএনপি। আমরা দুর্নীতিমুক্ত দিঘলিয়া গড়তে চাই।’ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলার কাবিখা, কাবিটা, এডিপিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে কঠোর তদারকি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষিপণ্য প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম। তিনি বলেন, মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যক্রমের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহনশীল ফসলের জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষক, কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। দুর্নীতিমুক্ত দিঘলিয়া গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিঘলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসাক। এ সময় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিপ্লব কুমার মণ্ডল, মো. মনিরুল ইসলাম, আশিক কুমার বসুসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য শেখ আজগর আলী, রেজাউল ইসলাম রেজা, ইমতিয়াজ আলী সুজন, মাহমুদ হাসান, হাসিবুর রহমান সাদ্দাম, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিবান্ধব কৃষি চর্চা, সফল কৃষি উদ্যোগ এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী কৃষকরা নিজেদের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন, যা উপস্থিতদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে কৃষি উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কার্যক্রম আরও জোরদার করা হবে। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×