খুলনার দিঘলিয়ায় কৃষকদের মাঝে নারিকেলের চারা বিতরণ

ঢাকা, ২৬ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

২৫ জুন (বুধবার) বেলা সাড়ে ১২ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলার ২৫০ জন কৃষককে নারিকেলের চারা, সার, বীজ, ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ শত নারিকেলের চারা বিতরণ করা হয় ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারবাড়ি খুলনার জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র শানা। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ।

এসময় কৃষি অফিসার কিশোর আহমেদ বলেন , মৌসুমের সবচাইতে ভালো মানের নারিকেলের চারা গুলোই কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম এবং দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ উপকারভোগীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৫০ জন কৃষক কে নারকেল এর চারা, সার, বীজ, ও বিভিন্ন প্রতিষ্ঠানে ৪ শত নারকেলের চারা বিতরণ করা হয় । তিনি এই নারিকেলের চারা ভালোভাবে যত্ন নেওয়া এবং পরিচর্যার জন্য কৃষকদের অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, নারকেলের চারা বিতরণের মত এই মহৎ উদ্যোগের ফলে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি এ এলাকায় নারিকেল উৎপাদনও বৃদ্ধি পাবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×