ঢাকা, ২২ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া হরতকি তলার একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি হলো সাংবাদিক শহিদুল ইসলামের বাসার সম্মুখ থেকে ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান এম জে এফ-এর বসতবাড়ি সম্মুখ পর্যন্ত। গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবৎ কাঁচা এবং বেহাল অবস্থায় রয়েছে।
এলাকাবাসীর চলাচলের সুবিধা ও জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে উক্ত রাস্তাটি পিচঢালাই (পাকা) করার ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ঢাকা ক্যাপিটাল গার্ডেন প্রেসিডেন্ট লায়ন খান আখতারুজ্জামান এমজেএফ। লায়ন খান আকতারুজ্জামান বাংলা একাডেমির আজীবন সদস্য, বৃহত্তর খুলনা সমিতি ঢাকার দপ্তর সম্পাদক, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের আজীবন সদস্য।
চিঠিতে খান আকতারুজ্জামান উল্লেখ করেন, প্রায় ১৫ বছর ধরে এই রাস্তা পাকা করার জন্য এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলেও আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বর্ষাকালে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় এবং শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।
তিনি জনস্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা ও সচিবকে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


