ঢাকা, ১৫ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ডিজিটাল সেবার আওতায় আরও বেশি নারীকে সম্পৃক্ত করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘তথ্য আপা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক ১২৩ তম উঠান বৈঠক ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন (সোমবার) বেলা ১১টায় দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি অফিসার পুষ্পেন্দু দাশ, সিনিয়র শিক্ষক (গনিত ও বিজ্ঞান বিভাগ) অসীম কুমার চৌধুরী, বাংলাদেশ স্কাউটের আন্ঞ্চলিক উপকমিশনার, মো. হুমায়ুন কবির, দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ এবং তথ্যআপা পরিবারের সদস্যগণ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ৫০ জন ছাত্রী অংশগ্রহণ করে। তাদের সামনে ‘তথ্য আপা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’–এর লক্ষ্য, কার্যক্রম ও বিভিন্ন সেবার বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা সহজে গ্রহণের ক্ষেত্রে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই নারী ও কিশোরীদের প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে তথ্য আপা প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, নারীদের এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের পথে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য আপার মতো উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বৈঠকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন সেবার ব্যবহার, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা গ্রহণে তথ্য আপা প্রকল্পের সহায়তা সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান এবং নারীর ক্ষমতায়ন ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


