ঢাকা, ০৬ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ০৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা সমবায় কর্মকর্তা ও ট্যাগ অফিসার খন্দকার জহিরুল ইসলাম, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুরাইয়া পারভীন, ইউপি সদস্য মো. নাজমুল হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দিঘলিয়া সদর ইউনিয়নের ৫২৩ জন উপকারভোগী নারী প্রতিমাসে সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন। আগামী দুই বছর পর্যন্ত একটানা এ সুবিধা ভোগ করবেন তারা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এ সুবিধার আওতায় আছেন। প্রাথমিক বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড সরবরাহ করা হয়েছে। এজন্য প্রত্যেক নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে। দুই বছর শেষে এ টাকা লাভসহ ফেরত দেওয়া হবে।
চাল বিতরণ কার্যক্রমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী, দিঘলিয়া থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরে ইউএনও আরিফুল ইসলাম বলেন, ‘দুঃস্থ ও অসহায় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ উপকারভোগীরাও সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


