ঢাকা, ০১ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো প্রধান) : খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে কোরবানির পশুরহাট এর উদ্বোধন অনুষ্ঠান আজ ০১ জুন (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ট্রাফিক এন্ড প্রটোকল) আবু রায়হান মোহাম্মদ সালেহ।
প্রধান অতিথি কোরবানির পশুরহাট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুরহাটে আগত পশুর মালিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া হয়েছে। হাটের ময়লা আবর্জনা পরিষ্কার এর বিষয়ে সিটি কর্পোরেশন তৎপর থাকবে। হাটে প্রয়োজনীয় পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ দায়িত্ব বন্টন করে পৃথক পৃথক কমিটি কাজ করবে। তিনি আরও জানান, হাসিলের ক্ষেত্রে জনগণের দাবির প্রেক্ষিতে এ বছর আমরা গত বছরের তুলনায় ৫ শতাংশ থেকে কম করে ৪ শতাংশে এনেছি। তারপরও আমরা আশা করছি গত বছরের তুলনায় এবছর বেশি হাসিল আদায় হবে, যা আমরা সরকারি তহবিলে জমা দেবো। এই পশুরহাটে দলমত নির্বেশেষে সবাই আমাদের সহযোগিতা করছে। জাল টাকা সনাক্ত করার ক্ষেত্রে খুলনার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা মনিটরিং করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ। জাল টাকা সনাক্তকরণের জন্য খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ‘জাল টাকা সনাক্তকরণ বুথ’ স্থাপন করা হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে হাট এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে। হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক কন্ট্রোল, স্বাস্থ্যসেবা ও পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হাটে ‘অ্যাওয়ারনেস কার্ড’ (সচেতনতামূলক লিফলেট) বিতরণ করা হবে।
খুলনা সিটি কর্পোরেশনের সচিব ও পশুহাট কমিটির আহবায়ক শরীফ আসিফ রহমান-এর সভাপতিত্বে হাট উদ্বোধনের সময় পুলিশ, RAB, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


