‘খুলনার কন্ঠ’ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু

ঢাকা, ১৬ অক্টোবর-২০২৫

বিশেষ প্রতিবেদন : শুভ উদ্বোধনের মাধ্যমে পথচলা শুরু হলো ‘খুলনার কন্ঠ’ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা। ‘আবহমান বাংলার প্রতিচ্ছবি’- এই স্লোগানকে ধারণ করে পাঠক-দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ ‘খুলনার কন্ঠ’। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা মহানগরীর দৌলতপুর এস এস সেন্টারে কেক কেটে সংবাদমাধ্যমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক নেতা-খুলনা প্রেসক্লাবের আইনউপদেষ্টা এ্যাড. মো: বাবুল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আজিজুর রহমান স্বপন, মো: আনোয়ার হোসেন। মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বর্ন পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো: জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথি এ্যাড. মো: বাবুল হাওলাদার বলেন, বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইন নির্ভর। প্রিন্ট ও টেলিভিশন- উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের। ‘খুলনার কন্ঠ’ সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী।

উদ্বোধক কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন, গণমাধ্যম কেবল তথ্য বা খবরের মাধ্যম নয়; এটি সমাজের চেতনা গড়ে তোলার শক্তিশালী হাতিয়ার। খুলনার কণ্ঠ মাল্টিমিডিয়া সেই চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে। আমাদের স্থানীয় সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং মানবিক গল্পগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরলে ভবিষ্যৎ প্রজন্ম এই মাটির আসল ইতিহাস ও সংস্কৃতি জানতে পারবে। সাংবাদিকতার লক্ষ্য শুধু খবরে সীমাবদ্ধ নয়; এটি সমাজের দুর্বল, অবহেলিত এবং প্রান্তিক অংশের কণ্ঠও তুলে ধরে।

ভারপ্রাপ্ত সম্পাদক শাহবাজ জামান বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালের মে মাসে তৎকালীন খুলনা জেলা প্রশাসক মো. ইফতিখার আহমেদ সাপ্তাহিক খুলনার কন্ঠের ডিক্লেয়ারেশন দেন। ঐ সময় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন শেখ আবু আসলাম বাবু। পরে ঐ বছর ৯ জুন পত্রিকাটির ১ম সংখ্যা বের হয়। দীর্ঘ সময় পর গত ১০ জুন মঙ্গলবার ২০২৫ খ্রি: পত্রিকাটির অনলাইন ভার্সন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। আজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক যাত্রা হলো। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মামুন রেজা, সোহানা খান, মো. মামুন হাচান, শেখ শাহিন, সোনিয়া তালুকদার, আকতার হোসেন বাবলু, এসকে সাথি, মনিরা মনি, জামিল লিপু প্রমুখ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×