ঢাকা, ১৮ মার্চ-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় উৎসবমুখর পরিবেশে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (বুধবার) বিকাল ৩টায় বারাকপুর স্কুল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দিঘলিয়া একাদশ ও দৌলতপুর দেয়ানা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া একাদশ ৮ উইকেটে দৌলতপুর দেয়ানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দারুণ পারফরম্যান্সের জন্য দিঘলিয়া একাদশের খেলোয়াড় নিশাত ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে ভিড় জমান এবং প্রাণবন্ত পরিবেশে খেলা উপভোগ করেন। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ম্যাচেই ছিল তীব্র প্রতিযোগিতা, যা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. গাজী জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাফিউদ্দিন শাফি, সাবেক আহ্বায়ক মো. ইমরান হোসেন, সাবেক ইউপি সদস্য মো. হাদিউজ্জামান বিশ্বাস এবং সাবেক ইউপি সদস্য মো. কামাল বিশ্বাস। খেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোষগাতী-মহেশ্বরপুর যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রাজন।
খেলা শেষে প্রধান অতিথি গাজী জাকির হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


