ঢাকা, ১১ আগস্ট-২০২৬
মহিদুল ইসলাম শাহীন, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : খুলনায় ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সমর কুমার পাল (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন (কেএমপি) হরিণটানা থানা পুলিশ। ১০ আগস্ট (সোমবার) দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সমর কুমার পাল খুলনার দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত দেবেন্দ্রনাথ পাল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সমর কুমার পালকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ ও সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার সমর কুমার পালের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কেএমপি হরিণটানা থানা ওসি মো. মোশাররফ হোসেন জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


