ঢাকা, ১৫ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (দিঘলিয়া, খুলনা) : খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দিঘলিয়া প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
জানা গেছে, গত ১৪ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও এমইউজে খুলনার সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ, এমইউজে খুলনার সদস্য ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ কয়েকজন সাংবাদিক সেখানে অবস্থান করে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। এমন সময় একটি মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় খুলনার সাংবাদিক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের ওপর এ হামলার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ১৫ জুলাই (বুধবার) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। এক যৌথ বিবৃতিতে দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বিবৃতি প্রদান করেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে. এম. আসাদুজ্জামান, সহ-সম্পাদক মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মো. আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মো. রানা মোল্লা, নির্বাহী সদস্য এম. ফরহাদ কাদির, এস. এম. রফিকুল ইসলাম বাবু, মো. শামীম হক, এস. এম. হাবিবুর রহমান তারেক, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস. এম. শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মো. হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মো. লোকমান হোসেন, এস. এম. মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস. এম. শামীম-২, শেখ রুবেল, রাজু আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


